Tuesday, December 8, 2015

পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে Tag Question শিখি



আজকে আমি আপনাদের শিখাব কী ভাবে অতি সহজে ইংরেজি গ্রামার আয়ত্ত করা যায়। আমার আজকের বিষয়বস্তু Tag Question . এটা আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে শেখাব। আমাদের সবার মাঝেই কেন জানি ইংরেজি ভীতি কাজ করে। কিন্তু এটা নিয়ে সামান্য সাধনা করলে এটাই আপনার কাছে সবচেয়ে সোজা হয়ে যাবে।

নিম্নে আপনাদের জন্য নিয়ম গুলো তুলে ধরা হলঃ

  • Rule 1: Let’s  বা  Let us থাকলে Tag –এ shall we বসাতে হয় ।   যেমনঃ Let’s play football, shall we ?
  • Rule 2 : Imperative Sentence হলে Tag- এ Will you বসে ।  যেমনঃ Open the door, will you ?
  • Rule 3 : নিম্নের Be Verb, Have Verb ও Modal Verb গুলো থাকলে সেগুলোর Negative Form বসাতে হয়, আবার Neg form থাকলে Affirmative Form বসাতে হয় ।
Affirmative
Negative
Affirmative
Negative
Am
Aren’t
May
Mayn’t
Is
Isn’t
Might
Mightn’t
Are
Aren’t
Must
Mustn’t
Was
Wasn’t
Have
Haven’t
Were
Weren’t
Has
Hasn’t
Shall
Shan’t
Had
Hadn’t
Should
Shouldn’t
Dare
Daren’t
Will
Won’t
Need
Needn’t
Can
Can’t
Ought
Oughtn’t
Could
Couldn’t
Does not
Does

Did not
Did

Do not
Do
যেমনঃ 
I am a sudent, aren’t I ?
I am not a sudent, am I ?
Fatema does not go there, does she ?

বিঃদ্রঃ 
Tag Question –এ একজন মেয়ে কে বোঝালে  she এবং একজন ছেলেকে বোঝালে he বসে । 
একের অধিক ছেলে/মেয়ে কে বোঝালে they বসে । 
এছাড়া মানুষ বাদে অন্য একটি কোন প্রাণী বা বস্তুকে বোঝালে it বসে ।  
আবার একের অধিক প্রাণি বা বস্তুকে বোঝালে they বসে । 
এক কথায় Tag Question –এ Pronoun Form বসাতে হয় ।

যেমনঃ 
Bird flies in the sky, doesn’t it ?
Birds fly in the sky, don
’
t they ?
  • Rule 4 : Present indefinite Tense হলে Tag Question-এ don’t / doesn’t বসে ।  যদি Verb এর শেষে s/es থাকে তাহলে doesn’t বসে । যেমনঃ They play football, don’t they ?                          Borna reads the book carefully, doesn’t she ?
  • Rule 5 : Past indefinite Tense হলে Tag Question-এ didn’t বসে । যেমনঃ Sojib worked hard, didn’t he ?
  • Rule 6: Nobody, None ইত্যাদি Subject হিসেবে ব্যবহৃত Tag-এ they এবং nothing Subject হিসেবে ব্যবহৃত হলে it বসে  এবং Tag Question –এ সেই বাক্যের Negative করতে হয় না । যেমনঃ Nobody called me, did they?
  • Rule 7 : বাক্যের মধ্যে Hardly, Scarely, Seldom, little থাকলে সেই বাক্যের Tag Question –এ Negative করতে হয় না ।  যেমনঃ He hardly comes here, does he ?
  • Rule 8 : যত প্রকার body এবং one আছে তাদের জন্য Tag Question – এ they বসে ।  যেমনঃ Someone helps me, don’t they ? 
For Examination click here


 
 

1 comment: